ঢাকা ও চট্টগ্রামে ২৮ লাখ পিস ইয়াবা ও ইয়াবা চোরাচালানকারী চক্রের প্রধান আলী আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকা থেকে ২৮ লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাব কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এমকে





