নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট মনোহরদী ও মাহমুদপুর ইউনিয়নের মরাদাসদী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের সুবেদা দুপুর ১২টার দিকে তার বাড়ীর সামনের বসে নিত্যপ্রয়োজনীয় কাজ করছিলেন। এই সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট মনোহরদী গ্রামে আফাজ উদ্দিন এর ছেলে জামির হোসেন (৪২) বাড়ীর সামনে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ হোসেন খান ঘটনা নিশ্চিত করেছেন।
এমই





