চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৯০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা।
বৃহস্পতিবার দুপুরে এমিরেট এয়ারলাইন্সের কার্গো থেকে এসব অবৈধ সিগারেট আটক করা হয়।
চট্টগ্রাম বিমাবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সেলিম রেজা বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এমিরেট এয়ারলাইন্সের কার্গো থেকে ৩০৩ ব্রান্ডের ৮৫০ কার্টন এবং ইজিলাইট ব্রান্ডের ৫০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
কেএইচ





