বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে এ যানজটের সৃষ্টিহয়।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ।আগামী রোববার থেকে সমস্ত অফিস-আদালত যথারীতি খোলা। সে কারণেই আগের দুই দিনের চেয়ে শনিবার ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি।

গোড়াই হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট যোবাইদুল আলম বলেন, রোববার অফিস-আদালত খোলায় মানুষ ঈদ শেষে ঢাকায় ফিরছেন। এ জন্য মহাসড়কে যানবাহন আগের তুলনায় বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাসযাত্রীরা জানিয়েছেন, সারা রাত ধীরে ধীরে গাড়ি চললেও ভোর থেকে একেবারেই গাড়ি চলছে না।

এমআর