চাঁদপুর জেলা জামায়াতের রোকন ও শহর জামায়াতের অর্থ সম্পাদক আবু আবদুল্লাহ মো. হাসান(৪৫) এবং জেলা জামায়াতের সদস্য ওয়ালী উল্লাহকে (৩৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের ট্রাক রোডের জামায়াতের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের নেতৃত্বে মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





