ভোলার মনপুরায় অভিযান চালিয়ে কোটি টাকার প্রায় তিন লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার (২১জুলাই) মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ আব্দুল আলীম (সিপিও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢালচর ও কলঅতলী মধ্যবর্তী মেঘনায় অভিযান চালিয়ে বোট থেকে ৩ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া জালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চে করে মনপুরা আসার পথে সূর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির নতুন কারেন্টজাল কোস্টগার্ড জব্দ করে।
শাহীন/জেড





