করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গোরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ডিএনসিসি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।

ডিএনসিসি’র এই কর্মকর্তা বলেন, জিয়ারত-দোয়া সাময়িক বন্ধ হলেও মৃতব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ৫ জন।

এমবি