ঢাকাসহ সারাদেশে জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে গুম, খুন ও অপহরণের আতঙ্ক। সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শুরু হয়েছে কালো গ্লাসের গাড়িতে পুলিশের তল্লাশি ও অভিযান। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।
ঢাকার শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড়ে পল্টন থানা পুলিশের উপ পরিদর্শক সাহাদাৎ হোসেন, খায়ের ও সার্জেন্ট মেহেদীর নেতৃত্বে চলছে তল্লাশি অভিযান।
এসময় দায়িত্বরত উপ পরির্শক সাহাদাৎ হোসন বলেন, ‘এটি আমাদের নিয়মিত কাজ, তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশেই আজ এ তল্লাসি বা অভিযান চলছে। আমাদের বারবার ওয়ারলেসে ক্লালো গ্লাসের গাড়ির বিষয়ে এলার্ড করা হচ্ছে। আগামী ১০ মে মধ্যে মাইক্রোবাসে, প্রাইভেটকারে কালো, রঙিন বা অস্বচ্ছ কাচ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে এ কার্যক্রম চলছে।’
এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন মোটরবাইকেও তল্লাশি চালানো হচ্ছে বলে  এসময় তিনি জানান।
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র, আইনজীবীসহ ৭ জনকে অপহরণের পর মৃতদেহ উদ্ধারের ঘটনার আগে (বুধবার) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে গুরুত্বপূর্ণ শহরে ও সড়কে সিসি ক্যামেরা এবং চেকপোস্ট বসানোর নির্দেশ দিয়েছিলেন।
ওইদিন রাতেই অন্য এক বিবৃতিতে আগামী ১০ মে থেকে মাইক্রোবাসে কালো, রঙিন বা অস্বচ্ছ কাচ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]