ময়মনসিংহের ত্রিশালে বাগান এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফুল আলম ওরফে শন্তু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএনজে





