হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯টি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
হবিগঞ্জ সদরের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ জন ও নিয়মিত এবং অন্যান্য মামলার দুইজন আসামি রয়েছে।
এআর





