মঙ্গলবার দুপুরে যশোরের বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী বলতলা এলাকা থেকে ৫শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাঘা থানার বিনোদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে পলাশ পারভেজ (২৭) ও রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা গ্রামের আকতারের ছেলে শিহাব (৩৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, দুপুরে দুই মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত ইজিবাইকে করে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত এলাকা থেকে বেনাপোল বাজারের দিকে আসছিলো।

এমন খবর পেয়ে পোর্টথানা পুলিশ পুটখালীর শিকড়ী বলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ তাদের ২ জনকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ