গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যায় ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারদের একটি টিম বিদ্যালয়গুলো পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন।

গত এক সপ্তাহ থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যা দেখা দেয়ায় চরাঞ্চলসহ নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়। এতে করে ঘরবাড়িসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানিকে ঢু্বে যায়।

বন্যায় নিমজ্জিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উজান বুড়াইল, ভোরের পাখি, ভাটিবুড়াইল, চর কাপাসিয়া, পাগলার হাট, লাঠশালার চর, বোচাগাড়ি, হরিপুর বিএসএম, রাঘব, পাড়াসাদুয়া, মাদারীপাড়া, উজান তেওড়া, পূর্ব লালচামার, বোচাগাড়ি ভুইঞাপাড়া ও মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৪টি বিদ্যালয়।

গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষা পরিদর্শক টিম বন্যায় নিমজ্জিত প্রতিষ্ঠানগুলো নৌকা যোগে দিনভর পরিদর্শন করে জানান, প্রতিষ্ঠানগুলোতে পানি উঠায় শিক্ষার্থীশূণ্য হয়ে পড়েছে। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানসহ কার্যক্রম সাময়িকভাবে স্থাগিত রাখা হয়েছে। এছাড়া বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের ফলে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে।

রুবেল/জেড