নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সুমা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সকালে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমা ওই ইউনিয়নের পূর্ব চর শুল্লুকিয়া গ্রামের মাসুদের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সীমা আক্তার দীর্ঘদিন ধরে পেটে ব্যথাজনিত কারণে অসুস্থতায় ভুগছিলো। শুক্রবার সকাল থেকে সারাদিন সে প্রচণ্ড পেট ব্যথায় কাতরাচ্ছিলো। রাতে কোনো এক সময় পরিবারের লোকজনের অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরে পরিবারের লোকজন গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এমই





