হাইকোর্ট ও চট্টগ্রাম বারের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কবির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার ভোরে নগরীর নালাপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
শনিবার মাগরিবের নামাজের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর নালাপাড়া নসু মালুম জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাযা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম কবির আহমদ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন মুরাদের পিতা ও দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবরের চাচা।
কেএইচ





