ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে নৌযান চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকা পড়া ১১ ফেরি নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া-কাওড়াকান্দি রুটের উভয়পাড়ে আটকে পড়া কয়েক শতাধিক যানবাহন পারাপার শুরু হয়েছে।

জেএ