রাজধানীর কলাবাগান এলাকায় গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার রাতে কলাবাগান থানাধীন গ্রিন রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন—বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরমানুজ্জামান চৌধুরী (৪২), তাঁর স্ত্রী আফরোজা বেগম (৩৫) ও ছেলে ত্রিমান (৫)।তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বহুতল ভবনটির ছয়তলায় গ্যাসের লাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 

এমএইচ