গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঝড়ে গাছ চাপায় নবাব আলী মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গংগা নারায়ণপুর গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নবাব আলী ওই গ্রামে মৃত জসমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার পর থেকে প্রচণ্ড ঝড় ও ভারী বাতাস শুরু হয়। বাতাসের সময় নবাব আলী মণ্ডল তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে তার টিনের ঘরের উপরে একটি বড় পাউয়ার গাছ ভেঙে পড়ে। এ সময় গাছ চাপায় ঘটনাস্থলে নবাব আলী মারা যান।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এইচ এম মিলন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঝড়ে জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসন তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কেএইচ





