পাবনা সদর উপজেলায় শনিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি হিরোক আলীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

আটক হিরোক সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার নেহাল উদ্দিন ওরফে সুইট আলীর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিরোক সদর থানার গেদু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ