হযরত শাহজালাল বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ পারভীন আক্তারকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

সোমবার সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, ট্রেন থেকে নামার সময় পারভিনকে তল্লাশি করলে তার কাছে থেকে তিনকজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই রফিকুল।

এআই/কেএইচ