নাটোরের বড়াইগ্রামে ২০ হাজার লিটার চোলাই মদ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নারীসহ ৪ মাদক ব্যাবসায়ীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সোমবার বিকেলে এই রায় দেন। একমাত্র মহিলা সদস্য প্রমিলা সহ অন্যান্য দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জোয়ারী ইউনিয়নের কুমড়-ল গ্রামের অরুণ, আলেকজান্ডার ও ইলিয়াস।

রাজশাহী র্যা ব-৫ এর নাটোর ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ র্যা বের একটি দল সোমবার বিকেলে কুমড়–ল গ্রামে অভিযান চালায়। একপর্যায়ে আটককৃতদের বাড়ি থেকে ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক রুহুল আমিন মাদক ব্যাবসায়ী অরুণকে ৯ মাস, আলেকজান্ডারকে ৬ মাস, ইলিয়াসকে ৮ মাস এবং প্রমিলাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

এমআইএস।