নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই মোমিন উল্যাকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই হাবিব উল্যা।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে পারিবারিবক একটি জমি নিয়ে বড় ভাই মোমিন উল্যার সঙ্গে ছোট ভাই হাবিব উল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে পুনরায় ওই জমি নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে ছোট ভাইহাবিব বড় ভাই মোমিনের মাথায় কাঠ দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহতাবস্থায় মোমিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

এমবি