রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের সামনের রাস্তায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক দুর্বৃত্তকে আটক করে র‌্যাব।

রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর শেরে বাংলানগর থানার উপ-পরির্দক (এসআই) আহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একজনকে হাতেনাতে আটক করে। এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

কেএইচ