নড়াইলের লোহাগড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদে ওই এলাকার ক্ষতিগ্রস্ত চার শ পরিবারের মাঝে এই ত্রাণ করা হয়।

নৌবাহিনীর খুলনা নেভাল কমান্ডের কমান্ডার এম জাহিদুর রহমান ও নৌ সেনারা ওই ত্রাণ তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম প্রমুখ।

হুমায়ুন/এমবি