মিয়ানমারে পরিকল্পিত নিপীড়ন ও বিতাড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গারা উগ্রপন্থী বিভিন্ন সংগঠন ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ।
কুয়েতে ওআইসির মন্ত্রী পর্যায়ের ৪২তম বৈঠকে এশিয়ার দেশগুলোর পক্ষ থেকে বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের এই শঙ্কার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ইতোমধ্যে তারা বড় ধরনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। উগ্রপন্থিদের সঙ্গে জড়িয়ে গেলে এ অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের বিভিন্ন সংগঠনে তাদের যুক্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে।
জেআই





