প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ২০১৭ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের নির্দেশে আওয়ামী লীগ সভাপতির বাসভবন 'সুধাসদন' থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে দুর্নীতির মামলাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

গ্রেফতারের পর দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেয়া হয় তাকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা। চিকিৎসা শেষে সেখান থেকে একই বছরের ৬ নবেম্বর দেশে ফেরেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সমাবেশসহ নানা কর্মসূচীর আয়োজন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইসলাম উপস্থিত থাকবেন।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। অন্য সংগঠনও দিবসটি উপলক্ষে নিয়েছে নানা কর্মসূচী।

জেড