গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের সিপি গাড়ামারা যমুনা নদীর চর এলাকায় গত তিন দিন ধরে যাত্রার নামে অশ্লিল নৃত্য ও ছয় গুটির ডাবু জুয়া খেলা চালাচ্ছেন ওই এলাকার মঞ্জু ও বাবু মিয়া নামের দুই ব্যাক্তি।
জানাগেছে, আয়োজকরা ঢাকা ও বগুড়া থেকে নারী নৃত্য শিল্পীদের দিয়ে রাতভর অশ্লিল নৃত্য প্রদর্শন করাচ্ছেন। ছয় গুটির ডাবু জুয়া বসিয়ে সাধারণ জনগনের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন তারা।এছাড়া বাজিতনগর বাজারের পার্শ্ববর্তী এলাকা ও চরপাড়ায় বেল্লাল ও মঞ্জুর নেতৃত্বে দীর্ঘদিন থেকে ছয় গুটির ডাবু জুয়ার আসর প্ররিচালনা করে আসছেন।
হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, আমি শুনেছি যাত্রা ও জুয়া চলছে। সাঘাটা থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। জুয়া ও অশ্লিল নৃত্য বন্ধে এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন।
রুবেল/নাজিব





