রাজধানীর ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুই শ্রমিকের নাম পারভেজ (১৯) ও আরিফুল ইসলাম (১৭)।

শনিবার বিকেল চারটার দিকে ডেমরার কোনাপাড়া শান্তিবাগ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জসিম মিয়া বলেন, তার বাড়ির ৪তলায় কাজ করার সময় নিচ থেকে দড়িতে ঝুলিয়ে রড ওঠানোর কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে পারভেজ ও আরিফুল বিদ্যুতস্পৃষ্ট হন।

এ সময় সহকর্মী মিজান ও অন্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ