শুক্রবার রাতে রাজধানীর যাত্রবাড়ীর কাঠেরপুল এলাকায় পেট্রোলবোমা হামলার শিকার হয়েছেন ১৮ জন। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শঙ্কর ঘটনার জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-গাউসিয়া রুটের গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪- ৪৮৮৬) বাসটিতে এ হামলা চালানো হয়।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সালমান, নাজমুল, ফরিদ খান, সালাউদ্দিন পলাশ, ওসমান, মোশাররফ হোসেন, রাশেদ, শাহিদা বেগম, বাবুল, মোমেন, ইয়াসির আরাফাত।

ফায়ার সার্ভিসের তথ্য কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেআই