বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে (কোভিড-১৯) আক্রান্ত আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। মোট মৃত্যু হলো ৬ জনের।
আজ বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় কেউ করোনাভাইরাস শনাক্ত ৩
মোট আক্রান্ত ৫৪
হাসপাতালে চিকিৎসাধীন ২৫
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৬
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩৮
হোম কোয়ারেন্টাইন ২৬০২৩
আইসোলেশন ৭৫
মোট মৃত্যু ৬
করোনাভাইরাসে সারাবিশ্বে প্রায় ৪২ হাজার ৩৪৫ জন মানুষ মারা গেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। এদের মধ্যে বর্তমানে ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন চিকিৎসাধীন এবং ৩২ হাজার ৮৯৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।





