ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সোহেলী গ্রামে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে দুই শিশু সন্তান পাঁচ বছর বয়সী ঐশি ও পাঁচ মাস বয়সী রুমানকে হত্যা করেছে তারই পাষন্ড বাবা অলি উল্লাহ।
মঙ্গলবার দুপুরে ট্রলি চালক ওয়ালি উল্লাহ পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্ত্রীর সঙ্গে বেশির ভাগ সময়েই তাদের বাড়িতে থাকা নিয়ে ওয়ালি উল্লাহর ঝগড়া বিবাদ হতো। কিছুদিন আগে ওয়ালি উল্লাহ আত্মহত্যা করতে চেয়েছিলেন।
সোমবার রাতে মা ও দাদীর’র সঙ্গে ঘুমিয়েছিল ৫ মাস বয়সী রুমান ও ৬ বছর বয়সী ঐশী। সবাই ঘুমিয়ে গেলে সোমবার দিবাগত গভীর রাতে পুকুরে ফেলে দুই সন্তানকে হত্যা করেন তিনি।
পরে ওই রাত আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ছেলে রুমানের এবং মঙ্গলবার সকাল ১০ টার দিকে একই পুকুর থেকে জাল ফেলে মেয়ে ঐশির লাশও উদ্ধার করা হয় ।
খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় ঘাতক বাবা ওয়ালি উল্লাহ ও তার স্বজনদের আটক করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুপুরে নিজের দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেন ওয়ালি উল্লাহ।
এসএইচ





