আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো.হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিন্ধান্ত অমান্য করে ওই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে আওয়ামীলীগ থেকে সাময়ীক বহিস্কার করা হয়েছে। একই সাথে বিদ্রোহী প্রার্থী মো.হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে চুড়ান্ত বহিস্কারের জন্য কেন্দ্রে প্রেরন করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এআই