চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে মসজিদের নামকরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় আব্দুল জলিল (৬৫) নামে একজন নিহত ও উভয়পক্ষের ৭ জন আহত হন। শুক্রবার দুপুর ৩টার দিকে ঘটে।

আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী জানান, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের দীর্ঘ ৪০ বছরের পুরনো স্কুলপাড়া জামে মসজিদের নাম নতুন করে ফরিদপুর জামে মসজিদ রাখার দাবি তোলে গ্রামের কয়েকজন।

এ নিয়ে বেশ কয়েকদিন দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে দুপুরে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে মাথায় ইটের আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল জলিল। আরও আহত হন ৭ জন।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ