ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (সাময়িক সময়ের জন্য) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিসি অফিস সংলগ্ন লাউঞ্জে এ শুভেচ্ছা জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে শিক্ষক নেতারা এ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন উপাচার্য। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন শেষে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার সকালে নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেছেন।

এসময় বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এএস