চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন থেকে পড়ে আবদুর রহিম (২৫) নামে এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে বন্দরে অবস্থানরত সিরিয়ার পতাকাবাহী মারিকানা জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

আবদুর রহিম একজন সিরিয় নাগরিক। তিনি সিরিয়ার জাহাজ মারিকানাতে ওরিনারি সিনেন পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, শুক্রবার ভোরে ডিউটিরত অবস্থায় জাহাজের ক্রেন থেকে পড়ে যান নাবিক আবদুর রহিম।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর