নাব্যতা হারিয়ে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে এখন হাটু পানি থাকায় নৌ চলাচল ব্যাহতসহ বেকার হয়ে পড়েছেন ২ সহস্রাধিক জেলে।

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদী মানুষের জীবন-জীবিকা নির্বাহের অবলম্বন ছিল। কালের চক্রে তিস্তা নাব্যতা হারিয়ে হাটু পানিতে পরিণত হয়েছে। এতে করে নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝি-মাল্লারা তাদের বাপ-দাদার পেশা ছেড়ে দিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এদিকে তিস্তার পানি হাটু পানিতে পরিণত হওয়ায় তিস্তাপাড়ের মাঝি-মাল্লারা নৌ পথে ব্যবসা বাণিজ্য হারিয়ে আজ বেকার হয়ে অর্থ অভাবে মানবেতর জীবন-যাপন করছেন। অনেকেই পূর্ব পুরুষের পেশা ছেড়ে দিয়ে জীবন-জীবিকার তাগিতে অন্য পেশা বেছে নিয়েছেন।

এ ছাড়া ওই অঞ্চলের ২ সহস্রাধিক জেলে সম্প্রদায় বেকার হয়ে পড়েছেন। তাদের অধিকাংশ বাধ্য হয়ে জীবন-জীবিকার তাগিদে বাপ-দাদার আদি পেশা ছেড়ে দিয়ে বিভিন্ন জেলায় শ্রম বিক্রি করছেন। বর্তমানে তিস্তায় হাটু পানি হওয়ায় খেওয়া পাড়াপাড় বন্ধ হয়ে গেছে। অনেকেই পায়ে হেটে তিস্তা নদী পাড়ি দিচ্ছেন।

ওএফ