পটুয়াখালির কুয়াকাটায় গভীর সমুদ্র হতে ১৪ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তা। এসময় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়।
আজ সোমবার (০৬-১২-২০১৬) আটককৃত ডাকাত এবং উদ্ধারকৃত বোট ও জেলেদের পটুয়াখালির মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল রাতে নৌবাহিনীর জাহাজ তিস্তা পটুয়াখালির কুয়াকাটায় গভীর সমুদ্রে টহলরত থাকাকালে ইঞ্জিনচালিত ফিশিং বোট ‘এফবি নার্গিস’এর গতিবিধি সন্দেহজনক হয়। পরে নৌসদস্যরা বোটটিকে ধাওয়া করে। এসময় নৌসদস্যদের উপস্থিতি টের পেয়ে ফিশিং বোটটিতে অবস্থানরত ডাকাতরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রসমূহ পানিতে ফেলে দেয়। এরপর নৌবাহিনীর সদস্যরা বোট থেকে ১৪ জন ডাকাতকে আটক এবং অপহৃত ৪ জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা সকলেই সুস্থ্য আছে বলে জানা যায়। উদ্ধারকৃত জেলেরা হচ্ছেঃ মহেশখালীর মোঃ আবুল কালাম (৫০) এবং মোঃ করিম (৪০), মাদারীপুরের মোঃ আইয়ুব আলী (৪৫) এবং কক্সবাজারের মো শফিউল কাদের (৪০)। অন্যদিকে আটককৃত ডাকাতদলের সদস্যরা হচ্ছেঃ ১। মোঃ জসিম উদ্দিন (৩০), ২। মোঃ মানিক মিয়া (৫০), ৩। মোঃ মিজানুর রহমান (২৮), ৪। মোঃ খালেদ হাসান (২০), ৫। মোঃ আজগর হোসেন (২২), ৬। মোঃ শহিদ (১৮), ৭। মোঃ ইউনুস (১৯), ৮। মোঃ ইয়াহিয়া (৩০), ৯। মোঃ আবু আহমদ (৩৫), ১০। মোঃ নেছারুল ইসলাম (১৮), ১১। মোঃ এনায়েত আলী (২৫), ১২। মোঃ আরিফুল ইসলাম (২৫), ১৩। মোঃ কায়সার (২২) এবং ১৪। মোঃ মিজান (১৮)।
আটককৃত ডাকাত এবং উদ্ধারকৃত বোট ও জেলেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকালে বানৌজা তিস্তা নৌবাহিনীর অপর জাহাজ মহিবুল্লাহ এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বানৌজা মহিবুল্লাহ আজ দুপুরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালির মহিপুর থানায় হস্তান্তর করে।
এআই





