ঈদের ছুটি কাটিয়ে এরই মধ্যে আস্তে আস্তে ব্যস্ত মানুষদের দিয়ে ভরতে শুরু করেছে ব্যস্ত শহর ঢাকা। স্টেশনগুলোতে এখনো দেখা যাচ্ছে কর্মজীবী মানুষগুলোর ফিরতি চাপ।
এদিকে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে আজ রবিবার থেকে পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। বিশেষ করে টানা ৯ দিনের ছুটির পর আজ রবিবার (১৮ আগস্ট) থেকে খুলছে সরকারি অফিস। সকাল থেকেই সচিবালয়, অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, ৯ আগস্ট (শুক্রবার) থেকে ১৭ আগস্ট (শনিবার) পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ৪দিন। কোরবানির ছুটি ৩ দিন ও জাতীয় শোক দিবসের ছুটি ছিল একদিন। মাঝখানে ১৪ আগস্ট (বুধবার) একদিনের জন্য সরকারি অফিস আদালত খোলা থাকলেও অনেকেই এদিনের ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন।
জানা গেছে, রবিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও অনেকেই অফিসে পৌঁছাননি। অনেকেই ছুটি কাটিয়ে সরাসরি বাড়ি থেকে এসে আজ অফিসে পৌঁছাবেন। দশটা-এগারোটা নাগাদ অফিস জমে উঠবে।
জেড





