নোয়াখালী সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নের পুর্ব চরউরিয়া গ্রামে মৃত আবুল কালামের ছেলে বনদস্যু ডাকাত সাইফুল ইসলাম মাসুদ ওরফে নিগ্রো মাসুদ (৩৫)কে বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গত সোমবার রাতে নিগ্রো মাসুদ সহ ৩/৪ জন ডাকাতির প্রস্তুতির কালে স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া দিলে মাসুদকে আটক করলে অপর ডাকাতরা পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, একই গ্রামের নিগ্রো মাসুদ দীর্ঘদিন ধরে ধর্মপুর, এজবালিয়া, চরজব্বর, চরক্লার্ক ইউনিয়ন সহ উপকুলীয় এলাকায় তার সহযোগীদের নিয়ে বিভিন্ন বাড়ি ও বাজারে ডাকাতি করছে।
নিগ্রো মাসুদ সহ অপর ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক খুন, চাঁদাবজি ও ডাকাতির মামলা রয়েছে। ঘটনার দিন রাতে মাসুদের নেতৃত্বে ৩/৪ জন অস্ত্র নিয়ে ওই গ্রামে বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্ততি নিলে স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া করে মাসুদকে আটক করলে অপর ডাকাতেরা পালিয়ে যায়। পরে জনতা মাসুদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বনদস্যু ডাকাতকে জনতা মাসুদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করছে।
এসএইচ





