মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মুরমা কাতলাপাড়া এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন (৪৫)। সে মিরকাদিম পৌরসভার পানির ট্রাংকি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে সুমন।

মাদক ও বিভিন্ন সন্ত্রাসী মামলাসহ সুমনের বিরুদ্ধে পঁচিশ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার তদন্ত ওসি গাজী সালাউদ্দিন সংবাদিকদের জানান, রোববার গভীর রাত ২টার সময় তাদের কাছে খবর আসে কানা সুমনের লাশ মুরমা কাতলাপাড়া ব্রীজের সামনে পড়ে আছে, সেখান থেকে গুলি বিদ্ধ অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে তাঁরা। পরে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহটি পাঠানো হয়।

আব্দুর রকিব/ এসএম