মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩জন।
মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জামাল হাওলাদার (৫৫)। তার বাড়ি পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে একটি পিকআপ বাড়ি পরিবর্তনের জন্য মালামাল নিয়ে পিরোজপুর যাচ্ছিল। এবং মাওয়া থেকে সবজিবোঝাই একটি পিকআপ ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সমষপুর এলাকায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকাগামী পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকাপগুলো পুলিশ হেফাজতে রয়েছে।
এমবি





