নেত্রকোনা শহরের তেরী বাজার মোড়ে অটোরিকশার ধাক্কায় আনিছুর রহমান (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৩ জুলাই) সকালে অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনিছুরের বাড়ি পৌর শহরের কাজী রোড এলাকায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, সকালে তেরী বাজার মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিছুর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ওএফ