শেষবারের মত রংপুরে নেয়া হয়েছে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে। সেখানে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন তাকে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমনবন্দর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায় হেলিকপ্টার। সঙ্গে গেছেন এরশাদের ভাই জিএম কাদের, ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিসহ অন্যান্যরা।

বাদ জোহর রংপুর ঈদগাহ মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা হবে। বাদ আসর রাজধানীর বনানীর সেনা কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ভাই জিএম কাদের।

তবে এরশাদকে রংপুরে দাফনের ঘোষণা দিয়েছেন মহানগর জাতীয় পার্টির নেতারা। তার বাসভবন 'পল্লীনিবাসে' সমাহিত করতে কবরও খুঁড়েছেন তারা।

এদিকে, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হুসেই মুহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের রাজধানীর বনানীর সামরিক বাহিনীর কবরস্থানে দাফনের কথা নিশ্চত করেছেন। তিনি বলেন, আমি মনে করিনা কোন গোলযোগের সম্ভবনা আছে। ওনারা যেটা করেছেন আবেগে, তার প্রতি ভালোবাসার টানে। তার প্রতি তাদের মমতা কতটা গভীর সেটার বহিপ্রকাশ ঘটেছে এখানে।

এসএম