রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন পরবর্তী প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পাবর্ত্য শান্তিচুক্তির সব পক্ষকে একসাথে কাজ করতে হবে। অনেক বিরোধিতা, এরপরও শান্তিচুক্তি হয়েছে এবং পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে।

প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তির অংশ হিসেবে যখন অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, তখন বিএনপি হরতাল ডাকে। তারা বলে অস্ত্র সমর্পণ করা যাবে না। তবু সেই চুক্তি হয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে।

রবিবার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এ ক্ষেত্রে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। এছাড়া পার্বত্য চট্টগ্রামে আবাসিক স্কুল-কলেজ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এমআর