নোয়াখালী জেলা শহর মাইজদীতে ছাত্রশিবিরের বৈঠক চলাকালীন সময়ে বিশেষ অভিযানে চালিয়ে ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় পৌরসভার ১নং ওয়ার্ডের মধুসুধনপুর এলাকার আমেনা মঞ্জিলের ২য় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন, নোয়াখালী সরকারী কলেজের ১৬ জন, বিভিন্ন মাদ্রাসার ৪জন, কারিগরি স্কুল এন্ড কলেজের ৮ জন রয়েছে।
পুলিশ বলেছে, নোয়াখালী পৌরসভা ছাত্রশিবিরের সেক্রেটারী আবদুল্লাহ আল রাকিবের সভাপতিত্বে এ বৈঠক চলছিল।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, ওসি ডিবি আবুল খায়ের ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলো। এমন খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক ছাত্রশিবির নেতাকর্মীরা হলেন- সুনামগঞ্জের দোয়ারা বাজার সোনাছড়া গ্রামের রফিকুল আলমের ছেলে রবিউল আলম মামুন (২৩), লক্ষ্মীপুর সদর উপজেলার চরভোতা গ্রামের রুহুল আমিনের ছেলে শাহেদ আলম রাসেল (২২), নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রামের নোমানের ছেলে জানজাবিল রুপু (২৩), ঢাকার শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় ফরিদাবাদ এলাকার শেখ শরিফ আহমেদের ছেলে আহসান হাবীব (২৪), কক্সবাজারের কুতুবদিয়া থানার বাড়াখালী গ্রামের মৃত জাফর আলমের ছেলে শাহেদুল ইসলাম (২২), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল্যাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে মিজানুর রহমান (২৪), চাঁদপুর জেলার কচুয়া বাচাদৈল গ্রামের আবদুল মালেকের ছেলে ওমর ফারুক, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাকুরিয়াকান্দি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মহীদ আহমেদ (২২), চাটখিল উপজেলার ভীমপুর গ্রামের রহমত উল্যাহর ছেলে জাকির হোসেন (২৪), লক্ষ্মীপুরের রামগতির আবদুর রশিদের ছেলে মো. রিদন (২৪), কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো. মোস্তফার ছেলে দেলোয়ার হোসেন (২৩), একই উপজেলার চরকাঁকড়া গ্রামের আবদুল মালেকের ছেলে আমিরুল ইসলাম মিহির (২২), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. জোবায়ের হোসেন (১৯), কবির হাট উপজেলার গাজীর বাগ গ্রামের রেজাউল হকের ছেলে গিয়াস উদ্দিন (২৩), একই উপজেলার দক্ষিণ রামেশ্বর পুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), হাতিয়া উপজেলার বুজুগানিয়া গ্রামের মোঃ মাকসুদুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৩), একই উপজেলার দক্ষিণ চরঈশ্বর গ্রামের জাকের হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২১), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাহুরা গ্রামের রুহুল আমিনের ছেলে আবু আনছারী রাকিব (২০), সুধারাম থানার চরমটুয়া ইউনিয়নের সুলতান আহমেদের ছেলে আবুল কাশেম কুতুব উদ্দিন (২৫), চরজব্বর থানার চর তোরাব আলী গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে মোক্তার হোসেন দিদার (২৪), বেগমগঞ্জ উপজেলার রাজুল্যাপুর গ্রামের এমরান আলীর ছেলে ওমর ফারুক বুলু (২০), একই উপজেলার বেতুয়াবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মতিউর রহমান তারেক (২১), কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৩), সেনবাগ থানার বিষ্ণুপুর গ্রামের মফিজুল্যাহর ছেলে মোঃ হারুনুর রশিদ (২৩), কবিরহাট উপজেলার মনিনগর গ্রামের রইসুল হকের ছেলে সোহরাব হোসাইন সৌরভ, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে আবু বকর ছিদ্দিক মামুন, রামগতি থানার চরমেহের গ্রামের ওয়াহেদ উল্যাহর ছেলে মোঃ রাজু (২৪), কোম্পানীগঞ্জ থানার চরকাঁকড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. জিয়াউর রহমান (২৪), সদর উপজেলার পশ্চিম চরমটুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে আবদুর রশিদ (২২), নোয়াখালীর সদর উপজেলার আজিজুল্যাপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (২২), লক্ষ্মীপুরের কমলনগর থানার চর ফলকন গ্রামের আজিজুল্লাহর ছেলে মো. মোতালেব হোসাইন (২৩), নোয়াখালীর সদর উপজেলার ভাটিরটেক গ্রামের আবদুল মালেকের ছেলে মো. জাহিদ আলম আবিদ (২২), কোম্পানীগঞ্জ থানার গাঙচিল গ্রামের আবদুস সোবাহানের ছেলে মো. আবদুর রহমান (২৪), ফেনীর দাগনভুঁইয়া উপজেলার মোমারিজপুর গ্রামের মাষ্টার সিরাজ উল্যাহর ছেলে মো. দাউদুল ইসলাম শিমুল (২২), চরজব্বর থানার চর উরিয়া গ্রামের মৃত মজিবুল হকের মো. আবদুল মান্নান (২১), কবিরহাট উপজেলার দয়ারামদি গ্রামের আহসান উল্যার ছেলে নূরুল ইসলাম, কবিরহাট উপজেলার গাজীরবাগ গ্রামের আবু জাহেরের ছেলে মো. ওমর আলী (২১) ও লক্ষ্মীপুর সদর থানার কালীর চর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবদুল্যাহ আল রাকিব (২৮)।
নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম বলেন, আটককৃত যুবকরা নোয়াখালীতে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। আটক কৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
আরাফাত/এমবি





