গোপালগঞ্জে চন্দ্র দিঘলিয়ায় বাসচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা- খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

স্থানীয়রা জানান, সকালে স্কুল যাওয়ার পথে ওই ছাত্র বাসচাপায় নিহত হয়।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

জেএ