বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ভূমিকম্প হয়। কম্পনের স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ড।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেটসহ বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশিদ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রাত ১২টা ১৪ মিনিট ৩৭ সেকেন্ডে সৃষ্ট এই ভূমিকম্পের উৎস ছিল ঢাকা থেকে ৩১৭ কিলোমিটার পূর্বে মিজোরামের সারচিপের কাছে ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে।
এএইচ





