গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরশহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য নির্ধারিত দুই একর ৩২ শতক সরকারি খাস জমিতে গড়ে ওঠা ১২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই মিলটন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এ সময় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, (ওসি, তদন্ত) জিন্নাত আলী, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই মিলটন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত জায়গায় দীর্ঘদিন ধরে ১২৬টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

ইআর