রাজধানীর চকবাজারে ভূয়া কসমেটিকস অভিযানে দুই ব্যবসায়ীকে আটক এবং প্রচুর পরিমান বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু উদ্ধার করেছে র্যাব-৩ এর একটি দল। প্রাথমিক ভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।
মঙ্গলবার দুপুর ১২টায় ম্যজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়ে এখনো চলছে।
র্যাব-৩ এর মেজর মহিউদ্দিন জানান, এ অভিযানে দুই ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এসময় সানসিল্কক, পেন্টিনসহ বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলে তিনি জানান।
এআর





