লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাপের কামড়ে শেফালী বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলার পশ্চিম ফকিরপাড়া গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।তিনি একই গ্রামের জোড়াপুকুর এলাকার আলিম হোসেনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, সকালে শেফালী বেগম ঘরের মাচা থেকে রসুন নামানোর সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।কবিরাজি চিকিৎসার কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর