যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

আগামী বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার বিকেলে সি ডি ও ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার এ ও বি ইউনিটের পরীক্ষা হয়েছিল।

এ বছর পাঁচটি ইউনিটে ২৫ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় শতকরা ৯৫ ভাগ শিক্ষার্থী অংশ নেন। এ বছর একটি আসনের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যবিপ্রবির গণসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল এ সব তথ্য জানান।

এসএইচ